• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইইউ’র প্রতিনিধি দলের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2015   Wednesday

ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বুধবার রাঙামাটি পার্বত্যজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত করেছেন।

 

ইইউ প্রতিনিধি দলটি জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে সৌজন্য  সাক্ষাত করতে গেলে এসময় তাদেরকে স্বাগত জানান পরিষদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশি প্রু চৌধুরী। সাক্ষাতে প্রতিনিধি দলের হেড অব ডেলিগেশন এবং রাষ্ট্রদূত পিয়ারে মায়াউধন তাদের সফরের উদ্দেশ্য সম্পর্কে পরিষদ চেয়ারম্যানকে অবগত করেন। এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরবর্তী সময়ে ইউএনডিপির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে যে সমস্ত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে সেগুলোর অগ্রগতি সম্পর্কে জানার জন্যে তাদের এ সফর। ২০১৫ সালে ইউএনডিপির বর্তমান কার্যক্রম শেষ হবে। এ ১০ বছরে ইউএনডিপির কার্যক্রমের ফলে পার্বত্য চট্টগ্রামের মানুষের সামগ্রিক জীবনযাত্রায় কি পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতে নতুন কার্যক্রম গ্রহণ করলে কি প্রভাব পড়বে এই বিষয়ে জানার এবং বুঝার জন্যে দাতা দেশগুলোর পক্ষে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের প্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রাম সফর করছেন। তারা ভবিষ্যতে পুনরায় ইউএনডিপির মাধ্যমে কারিগরী শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা উন্নয়নে পার্বত্য চট্টগ্রামে কাজ করবেন বলে তিনি জানান।

 

আলোচনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইনিংটন গিবসন,ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যানে ফুকলেক্যাসার, স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মিস কারিন মেকডোনাল্ড, ইতালীর রাষ্ট্রদূত মিস মারিও পালমা এবং ইইউ ডেলিগেশনের এ্যাটাশে ফেব্রিজিও অংশ নেন। তারা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সক্ষমতা, পরিষদগুলির কার্যপ্রণালী, হস্তান্তরিত বিভাগগুলোর সঙ্গে সম্পর্ক এবং পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করেন।

 

পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী  প্রতিনিধি দলকে বলেন, ইউএনডিপি-সিএইচটিডিএফ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সেবা উন্নয়ন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, কৃষি এবং পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। সিএইচটিডিএফ-এর অর্থায়নে পরিচালিত কমুনিটি হেলথ সার্ভিস ওয়ার্কার এর ৩৬৮টি পদ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ৬৮টি স্কুল জাতীয়করণের আওতাভুক্ত করা হয়েছে। কৃষি ক্ষেত্রে এবং পরিষদের সক্ষমতা বৃদ্ধি হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির কারণে বিভিন্ন দাতাসংস্থা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে এসেছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী ভূমি, পুলিশ পরিষদে হস্তান্তর এবং পার্বত্য জেলা পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে এ জেলার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

 

তিনি এ জেলায় দারিদ্র বিমোচন কর্মসূচি এবং সামগ্রীক আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।  সাক্ষাতকালে এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বুধবার থেকে দুদিনের সফরে ইইউ’র উচ্চ পর্যায়ের ১৫ সদস্যর প্রতিনিধি দলটি রাঙামাটি সফরে আসেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ