• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2025   Monday

শিগগিরই কাপ্তাই হ্রদ খননে উদ্যোগের পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কাপ্তাই হ্রদের নাব্যতা কমার পাশাপাশি হ্রদে দুষন ঘটছে। রাঙামাটির শহর যেহেতু বাড়ছে সেহেতু দূষনের মাত্রাও বাড়ছে। বিশেষ করে শহরের বর্জ্য ও পয়ঃনিস্কাশন কাপ্তাই হ্রদের পানিতে পড়ছে। ফলে হ্রদে মাছেরও ঝুঁকি বাড়ছে।

সোমবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা যে কথা দিয়েছেন, নির্বাচন সেভাবেই অনুষ্ঠিত হবে এবং সেই প্রক্রিয়া কাজ এগিয়ে যাচ্ছে। তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনেই নির্ধারণ করবে।

উপদেষ্টা আরো বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আইনিভাবে বর্তমান অন্তরবর্তীকালীন সরকার যে যে কাজ গুলো করার কথা সেগুলো করে যাবে এবং ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয় গুলো চুড়ান্ত হবে।
জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী,রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার মো: ফয়েজ আল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, মো. রুহুল আমিন, সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

সভায় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেন বিএফডিসি ও মৎস্য ব্যবসায়ীদের মধ্য দ্বন্ধের কারণে মৎস্য ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা বলেন, কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে গেছে। সারা বছর পর্যাপ্ত মাছ পাওয়া যায় না।তাই কাপ্তাই হ্রদ খনন করা দরকার অত্যন্ত জরুরী। মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে জেলেদের দেওয়া ২০ কেজি চালের বরাদ্দ বাড়িয়ে ৪০ কেজি করারও দাবি জানান জেলেরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ