• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2025   Friday

পাহাড়ে ফুটবলের সবচেয়ে বড় আসর মাস ব্যাপী রাঙামাটিতে আয়োজিত ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে এবার আসরে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি রাইংখ্যং একাদশ।
বিকাল ৩টায় শহরের রাঙ্গাপানির কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে মাস ব্যাপী তৃতীয় বারের মতো আয়োজিত ফাইনাল টুর্নামেন্টের পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ক্যশ মং মারমা, আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যরা। মাস ব্যাপী এ টুর্নামেন্টে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে ২৪টি দল অংশ নিয়েছিল। ফাইনাল খেলায় বড়গাং কিংস বনাম বিলাইছড়ি রাইখ্যং একাদশের মধ্যকার খেলায় প্রথম ও দ্বিয়ার্থে গোল শুন্য থাকায় ট্রাবেকারে খেলা অনুষ্ঠিত হয়। এতে বিলাইছড়ি রাইংখ্যং একাদশ ৪-৩ গোলে বড়গাং কিংস-কে পরাজিত করে শিরোপা লাভ করে। খেলায় কয়েক হাজার দর্শকের কানায় কানায় পূর্ন হয় পুরো মাঠ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরুস্কার তুলে দেন সন্তু লারমা। খেলার শুরুতে মোনঘর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও ম্রো সম্প্রদায়ের যুবতীরা ফ্লুং এর সুরে নৃত্যু পরিবেশন করেন।
আয়েজিত কমিটি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১ভাষাভাষি ১৪টি আদিবাসী জাতিসত্বাদের একত্রিত করতে ও প্রতিভাবান খেলোয়াড় থেরী করতে প্রতি বছর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যাতে এ খেলার মাধ্যমে পাহাড় থেকে জাতীয় খেলোয়াড় তৈরী হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ