• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2025   Wednesday

বুধবার (৫ নভেম্বর)  চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর আয়োজনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন । চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এর উপ প্রধান তথ্য কর্মকর্তা (পরিচালক) মো. সাঈদ হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী। এবং স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

এসময় বক্তাগণ সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহবান জানান । এবং পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমেও সুশাসন প্রতিষ্ঠা এবং গুজব প্রতিরোধ করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে। এসময় সাংবাদিকরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, দূর্গম এলাকায় একটা নিউজ কাভার করতে যেতে অনেক ভোগান্তি পোয়াতে হয়। এই সমস্যাগুলো অনেক সময় মিডিয়া হাউজগুলো বুঝতে চাইনা। তাছাড়া দূরবর্তী জায়গাগুলোতে অনেক সময় ফিরে আসতে রাতও হয়। এছাড়া মিডিয়া হাউজগুলোকেও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে পারলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে সাংবাদিকরা জানান।
 মতবিনিময় সভায় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়া  কাপ্তাই উপজেলার সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ