• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2025   Friday

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে শান্তি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  গিয়ে দুইজন নিহত ও কমপক্ষে দশজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা থেকে শান্তি পরিবহন নামে একটি চেয়ার কোচ যাত্রী নিয়ে চট্টগ্রাম অভিমুখে রওনা দেয়। বাসটি মাটিরাঙার সাপমারা এলাকার পুলিশ চেকপোষ্ট এলাকার পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।  এর মধ্যে ২জন নিহত ও কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতেদের মধ্যে থেকে আব্দুল মন্নান সওদাগর নামের একজনের নাম জানা গেলেও অপরজনের নাম পাওয়া যায়নি। 

মাটিরাঙা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সকালের দিকে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়। বাসটি সাপমারা এলাকায় পুলিশ চেকপোস্টের পর পাহাড়ের ঢালু পথ ধরে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন দীঘিনালা উপজেলার কবাখালী বাজারের প্রতিষ্ঠাতা এবং ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মন্নান সওদাগর নাম জানাতে পারলেও অপর জনের নাম ও পরিচয়  জানাতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ