• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2025   Friday

দেশ-বিশ্বে শান্তি ও মঙ্গল কামনা করে আর লাখো পূর্নার্থীদের সাধু সাধু সাধ উচ্চারণের মধ্য দিয়ে ২৪ ঘন্টার মধ্য তৈরীকৃত চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্য দানের মাধ্যমে শুক্রবার সমাপ্তি ঘটেছে দুদিন ব্যাপী রাঙামাটির রাজ বন বিহারের ৪৯তম কঠিন চীবর দানোৎসব।
রাজবন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, উপ সংঘরাজ ও পাহাড়তলী মহামনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মপ্রিয় মহাথেরসহ অন্যান্য ধর্মীয় গুরুরা। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা প্রশাসক মোহামম্মদ হাবিব উল্লাহসহ অন্যরা। এর আগে আগে ভিক্ষু সংঘের কাছ থেকে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, বুদ্ধ মুর্তি দান অষ্টপরিস্কার দানসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এরপর ২৪ ঘন্টার মধ্য তৈরীকৃত চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্য হস্তান্তর করা হয়। এতে রাজ বনবিহারের পক্ষ থেকে ভিক্ষু সংঘের হাতে চীবর তুলে দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চীবর তুলে দেন দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান। ধর্মীয় অনুষ্ঠানে লক্ষাাধিক বৌদ্ধ নর-নারীর সাধু সাধু সাধু ধনীতে মুখরিত করে তোলে বিহার প্রাঙ্গন। এ উৎসবকে ঘিরে বন বিহার এলাকায় পূনার্থীদের কানায় কানায় ভরে উঠে। লাখো মানুষের ধর্মীয় মিলন মেলায় পরিণত হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে রাজ বন বিহারের পাশে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সূতা বের করে রঙকরণ কাপড় বুননের বেইন ঘর ও চরকরায় সূতা কাটা উদ্বোধন করা হয়।
রাজ বন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবির পৃথিবী থেকে দুঃখ, গøানিবোধ মুছে ফেলার মাধ্যমে মানব হিতার্থে জীবনযাপনের হিতোপদেশ দিয়ে বলেন,একে অন্যকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে হবে। জীবকে ভালোবাসতে হবে। তবেই ভগবান বুদ্ধের দর্শন লাভ সহজ হবে। পাশাপাশি কৌশল কর্ম, সৎ চেতনা ও সৎ জীবন নিয়ে জীবনযাপনের পাশাপাশি মৈত্রী, দানশীল ভাবনা ও বুেেদ্ধর উপদেশ মেনে চলার জন্য হিতোপোদেশ দেন।
উল্লেখ্য, ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় প্রায় আড়াই হাজার বছর আগে মহাউপাসিকা বিশাখা ২৪ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা রঙ করে কাপড় বুনে তা সেলাই করে চীবর (ভিক্ষুদের পরিধেয় বস্ত্র) দান করে এই কঠিন চীবরদানের সূচনা করেন। এ পদ্ধতিতে দান করলে কায়িক, বাচনিক ও মানসিকভাবে অধিক পরিশ্রম হয় এবং অধিকতর পূণ্যলাভ হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ আছে। পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু পরিনির্বানপ্রাপ্ত সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) রাঙামাটি জেলার লংগদু উপজেলার তিনটিলা বনবিহারের ১৯৭৪ সালে কঠিন চীবর দানোৎসবের পুনঃপ্রবর্তন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ