• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Nov 2025   Sunday

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে চায়েরি বাজার এলাকায়  রোববার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় তার স্ত্রী ও  দুই শিশু সন্তান আহত হয়েছেন। 
পুলিশ  ও স্থানীয়রা জানায়, রোববার দুপুর দেড়টায় কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব মনাইপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে তার পরিবারকে নিয়ে চায়েরি বাজার করতে আসছিলেন। বাড়ী ফেয়ার পথে  চট্টগ্রাম রাঙামাটি সড়কের বেতবুনিয়ার চায়েরি বাজারের পুলিশ ফাঁড়ির সামনে এ বিপরীত দিক দিয়ে একটি কাভার্ট ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাইশিথোয়াই মারমা (৩৫) গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শবর্তী উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  দুর্ঘটনায় পাইশিথোয়াই এর স্ত্রী থুইপ্রু মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও ৩ বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা আহত হন। নিহত পাইশিথোয়াই বেতবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে ও বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যান চালক পুলিশ আব্দুর রহিম (৩৮) হেফাজতে রয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ