• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2025   Wednesday

বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে দেশের সবচেয়ে বৃহৎ বৌদ্ধ বিহার রাঙামাটি রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান। ইতোমধ্যে এ কঠিন চীবর দান উৎসবে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ পূর্নারীরা ধর্মপ্রাণ লোকজন কায়িক-বাচনিক ও আর্থিক দিক দিয়ে এ অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য আসতে শুরু করেছেন। 

জানা যায়, দু’দিন ব্যাপী অনুষ্ঠিত রাজ বন বিহারের ৪৯তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানের মধ্যে প্রথম দিনে বৃহস্পতিবার বিহারের পাশে বেইন ঘরে বেইন কর্মীদের  পঞ্চশীল গ্রহন। এরপর বেইন ঘর উদ্বোধন ও চরকায় সূতা কাটা উদ্বোধন। পরে সূতা লাগানো শুরু থেকে সূতা সিদ্ধ, রঙকরণ, সূতা টিয়ানো, সূতা শুকানো সূতা তুম করা ও নলী ভরা শুরু করা হবে। এরপর বেইন টানা ও বেইন বুনার কাজ শুরু হবে শেষ হয়ে শেষ হবে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্ষন্ত। 

দ্বিতীয় দিনে শুক্রবার প্রথম  পর্বে বিহার প্রাঙ্গনে বুদ্ধ পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, পরমপূজ্য বনভান্তের প্রতিচ্ছবিসহ ভিক্ষু সংঘের মঞ্চে আগমেন ও আসন গ্রহন। এরপর ধর্মীয় সংগীত পরিবেশনা। পরে পঞ্চশীল গ্রহনসহ বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, বিশ্ব শান্তি  প্যাগোডার উদ্দেশ্য টাকা দান উৎসর্গ ও ভিক্ষু সংঘকে পিন্ডদান। 

দ্বিতীয় পর্বে  দুপুর ১২টায় শোভাযাত্রাসহ তৈরীকৃত চীবর ও কল্পতরু মঞ্চে আনয়ন, অতিথিদের অনুষ্ঠান মঞ্চে আসন গ্রহন, ভিক্ষু সংঘের মঞ্চে আগমন ও আসন গ্রহন, ধর্মীয় সংগীত পরিবেশনা, পঞ্চশীল গ্রহন, কঠিন চীবর উৎসর্গ, অষ্টপরিস্কার দান, বিশ্ব শান্তি প্যাগোডার উদ্দেশ্য টাকা দান উৎসর্গ।  বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। এরপর অতিথিদের বক্তব্যে ও  ভিক্ষু সংঘের ধর্ম দেশনা। এতে ধর্ম দেশনা দেবেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকা মহাস্থবিরসহ অন্য ভিক্ষুরা। বক্তব্যে দেবেন চাকমা সার্কেল চীফ  ব্যারিষ্টার দেবাশীষ রায়। 

এ দুদিন ব্যাপী অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা থেকে ধর্মপ্রাণ লোকজনের যোগদান ছাড়াও দেশ-বিদেশের হাজার হাজার ধর্মপ্রাণ লোকজন পূর্নানুষ্ঠানে শরিক হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবব্দশায় মহাপূর্নবতী বিশাখা কর্তৃক প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়। এ পদ্ধতিতে দান করলে কায়িক-বাচনিক এবং মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই প্রবর্তিত ঐতিহাসিক নিয়ম অনুসারে এখানে মাত্র ২৪ ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মপ্রাণ নারী-পুরুষ চরকায় ত‚লা থেকে সূতা বের করে বেইনের (কোমড় তাঁত) মাধ্যমে সেই সূতা দিয়ে কাপড় বুনন ও রং করে চীবর হিসেবে দান করে থাকেন। এ জন্য এ দানকে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ১৯৭৭ সাল থেকে রাঙামাটি রাজ বন বিহার এ অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ