• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ৯ম পার্বত্য নারী সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2015   Thursday

প্রথাগত শাসন ব্যবস্থায় নারীর ন্যায় বিচার নিশ্চিতকরনে কার্যকর পদক্ষেপ চাই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিনব্যাপী রাঙামাটিতে ৯ম পার্বত্য নারী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক-এর উদ্যোগে আয়োজিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার। উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক-এর কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালীকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোস্তফা জামান, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় ও মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শান্তনা চাকমা প্রমুখ। প্রথাগত শাসন ব্যবস্থা ও নারীর ন্যায় বিচার শীর্ষক ধারনাপত্র উপস্থাপন করেন সন্মেলন উদযাপন কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। স্বাগত বক্তব্যে দেন উত্তরা ত্রিপুরা। এর আগে অতিথিরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সন্মেলন উদ্ধোধন করেন। সম্মেলনে তিন পার্বত্য জেলা তিন শতাধিক আদিবাসী নারী অংশগ্রহণ করেন।


সন্মেলনে বক্তারা আদিবাসী নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন বন্ধ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আদিবাসী নারীর সম অধিকার সংরক্ষনের লক্ষ্যে প্রথাগত আইন বিশ্লেষন করে যুগোপযোগী করা,সম্পত্তিতে আদিবাসী নারীর উত্তরাধিকার নিশ্চিত করা, প্রথাগত বিচার কার্যক্রমে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা, প্রথাগত প্রতিষ্ঠানেযোগ্যতা ভিত্তিতে নারীদেও নিয়োগে অগ্রাধিকার ও আদিবাসী নারীদের উপর সহিংসতা কন্ধের বিশেষ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।


দ্বিতীয় অধিবেশনে তিন পার্বত্য জেলার নারী নেতৃবন্দ বক্তব্যে রাখার পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ