• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

রাঙামাটি তিন পার্বত্য জেলার এনসিপির সমন্বয় সভায়
পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2025   Thursday

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চুপ্পুর হাত থেকে কোন ধরনের এ জুলাই সাটিফিকেট নেওয়া যাবে না। চুপ্পুর হাত থেকে জুলাই সাটিফিকেট নেওয়ার চাইতে সবাই মিলে একসাথে বিষ খেয়ে মরে যাওয়া ভালো।
তিনি আরো বলেন, বিশ্বাস করলে করেন না করলে নেই, পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব এনসিপি দিবে। আগামী দশ বছরের মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আমরা টাকা ছাড়া, পেশি শক্তি ছাড়া ৫০০ ভোটও যদি পাই। তাহলে এই ৫০০ মানুষের প্রতিশ্রæতি বাস্তবায়নের জন্য অন্তত আমাদের ৫০০ বছর কাজ করা উচিত।
বৃহস্পতিবার(৬ নভেম্বর) বিকালে রাঙামাটি কুমার সুমিত রায় জিমনেসিয়ামে হলে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি তিন জেলার নেতাকর্মী ও সমর্থকদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমন্বয় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, ইমন সৈয়দ, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারী মনজিলা ঝুমা, এনসিপির বান্দরবান জেলা কমিটির প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান সোহেল, জাতীয় যুবশক্তির সমন্বয়ক নাজমুল হক, শ্রমিক শক্তির যুগ্ম আহবায়ক কলিন চাকমা প্রমুখ।এতে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাঙামাটি জেলার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা।
সভায় এনসিপি দক্ষিনাঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যতই চেষ্টা করা হোক আওয়ামীলীগ আর কেউ হতে পারবে না। আমরা আর কাউকে আওয়ামীলীগ হতে দেবো না। আমরাও যদি হতে চাই মানুষ আমাদের প্রত্যাখান করবে।
তিনি আরো বলেন, সামনে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মিডিয়া, প্রশাসন, পুলিশের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। বিগত সময়ে প্রশাসনকে রাজনৈতিক দল তার হাতিয়ার বানিয়েছেন। মিডিয়া, পুলিশকেও হাতিয়ার বানিয়েছেন। এসপি, ওসি, এসআই দিয়ে নির্বাচন করিয়েছে। আমরা বিশ্বাস করি সকলের কাছে বেনজীর, ডিবি হারুনের পরিণতি মনে আসে। কাজেই কেউ ডিবি হারুন, বেনজীরের পরিণতি ভুলে যাবেন না। আমরা চাই না এই পরবর্তী বাংলাদেশে কেউ বেনজীর, ডিবি হারুণ হয়ে উঠুক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ