• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2025   Wednesday

রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়িতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু হয়েছে। গেল সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে শাবকটি খাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে গেলে ডুবেই মারা গেলে বলে ধারনা বন বিভাগের। তবে মা হাতিসহ হাতির দল মৃত শাবকের কাছাকাছি থাকার কারণে শাবকটির মৃত দেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। 

জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন রাঙামাটি জেলার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় গেল সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে বিচরণ করতে গিয়ে হাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে। পরে তীরে উঠতে না পেরে শাবকটি মারা যায়।  খবর পেয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ`সহ বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গেলেও  মা হাতিসহ হাতির দল অবস্থান করায় মৃত শাবকটি উদ্ধারের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন।  

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রফিকুজ্জামান শাহ বলেন, জেলার বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় একটি খাড়া পাহাড় থেকে সম্ভবত সোমবার রাতে একটি বন্যহাতির শাবক ছেঁচড়া খেয়ে কাপ্তাই হ্রদের পানি পড়ে মারা যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি জানার পরই সেখানে যান। তবে দিনভর হাতির শাবকটি উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করা যায়নি। কারণ হাতি শাবকটির পাশেই মা হাতিটি দিনভর দাঁড়িয়ে ছিল। হাতি শাবকটির কাছে গেলেই মা হাতিটি তাড়িয়ে আসে।

ডিএফও আরো বলেন, হাতি শাবকটি উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে। এরপর ভেটেরিনারী সার্জন দিয়ে ময়নাতদন্তের পর হাতি শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। উত্তর বন বিভাগের অধীনের বরুনাছড়ি এলাকায় মোট ১৩ থেকে ১৪টি হাতি ও শাবক রয়েছে। তবে মৃত শাবকটির বয়স সম্পর্কে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ