• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2025   Saturday

রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় পাহাড় ধসে মাটি চাপায় জসিম উদ্দিন নামে এক জন শ্রমিকের মৃত্যু  ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরের দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব সোনাইছড়ি পাড়া এলাকার সোনাইছড়ি জামে মসজিদের পাশে ব্রিজে ব্লকে মাটি ভরাট করতে এ ঘটনা ঘটেছে।  

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউপির সোনাইছড়ি পাড়া এলাকার ব্রিজে ব্লকে মাটি ভরাটের  কাটছিল দুই শ্রমিক। এময় হঠাৎ পাহাড় ধসে গিয়ে মাটিতে চাপা পড়েন দুই শ্রমিক। স্থানীয়রা খ্বর পেয়ে তাদের উদ্ধার করে রাউজান জে,কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকরা  তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী সহকারী কমিশনার ভূমি আওয়ালীন খালেক জানান, খবর পাওয়া মাত্র কাউখালী থানার ওসি তদন্তকে সাথে নিয়ে ঘটনাস্থে গিয়েছি এবং পাহাড় কাটার সত্যতা পেয়েছি।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, বেতবুনিয়াতে একটি পাহাড় কাটতে গিয়ে একজন শ্রমিক নিহত হয়েছেন এটি একটা অপমৃত্যু মামলা হয়েছে।মৃতদেহটি ময়নাতদন্ত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ