• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2025   Friday

স্কিন কেয়ার জগতের পরিচিত ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর শুক্রবার রাঙামাটি শহরে আউটলেটের শো-রুমের জমকালো উদ্বোধনী (গ্র্যান্ড ওপেনিং সিরেমনি) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দুপুরের দিকে শহরের বিএম শফিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ২০৯ নং দোকানের আউটলেটের শো রুমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন  জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা,ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর সত্বাধিকারী ফেন্সিসহ অন্যরা।  এর আগে জেলা পরিষদ চেয়ারম্যান  আউটলেটের শো রুমের ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর কেক কাটা হয়।  অনুষ্ঠানে বিভিন্ন পেশা শ্রেনীর নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 

ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর সত্বাধিকারী ফেন্সি বলেন, ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস যতদিন রয়েছে ততদিন গ্রাহক সেবায় সারা জীবন নিবেদিত থাকবে।  আপনারা এ প্রোডাক্টস-কে ভালোবাসবেন, ভালোবেসে দিয়ে এখানে আসবেন। 

জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা বলেন,  মানুষ মাত্রই সৌন্দর্য্য পরিচিত। বিশেষ করে নারীরাই বেশী। তবে রুপচর্চার ক্ষেত্রে নারীরা গুনগত ক্রিম সন্ধান করে ব্যবহার করেন। এতে অনেক সময় প্রতারনার শিকার হন। তবে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস একটি আস্থার জায়গা সবাইয়ের। তিনি পাহাড়ের ভৌগলিকগত পরিবেশের অবস্থার কারণে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর কিছু পণ্য ছাড় দেওেয়ারও আহ্বান জানান। 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পর্যটন শহরে ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস উদ্বোধন হচ্ছে জেনে আনন্দিত। উদ্বোধনের জন্য আমাকে আমন্ত্রণ করাতে তা সানন্দে গ্রহন করে উদ্বোধন করে দিয়েছি। 

তিনি আরো বলেন, ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর পণ্যগুলো আন্তর্জাতিকমানের। এ প্রোডাক্টসগুলো ব্যবহার করলে কেউই ঠকবেন না ও  শরীরের জন্য ভালো হবে।  আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। রাঙামাটিতে যে এ প্রোডাক্টস এর শো রুম উদ্বোধন করা হয়েছে তার দীর্ঘজীবি হবে এবং রাঙামাটিবাসীর সর্বাত্নক সহযোগিতা থাকবে বলে আশা প্রকাশ করেন পরিষদ চেয়ারম্যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ