• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    
 
ads

পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2025   Thursday

বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে মোহাম্মদ মাজহারুল ইসলামের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ প্রকৃতি গড়ে তোলার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ৭২০ জন ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা নিজ নিজ নামে ১০টি করে ফলজ ও বনজ গাছ রোপণ করেছেন। এ কর্মসূচির আওতায় রোপণকৃত গাছের সংখ্যা দাড়িয়েছে প্রায় ৭২০০ টি।
জানা গেছে, বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হিসেবে মোহাম্মদ মাজহারুল ইসলাম যোগদানের পর থেকে এলাকায় পরিবেশ সংরক্ষণ এবং সবুজ প্রকৃতি গড়ে আগ্রহী ছিলেন। বিশেষ করে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তোলা। এতে যেমন পরিবেশ উপকৃত হবে, তেমনি গাছগুলো পরবর্তীতে আর্থিকভাবেও উপকার দেবে এলাকাবাসীদের। এমন চিন্তাভাবনা থেকে তার কার্যালয়ে অধিনে উপজেলার ৭২০ জন ভাতাভুক্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা নিজ নিজ নামে ১০টি করে ফলজ ও বনজ গাছ রোপনের উদ্যোগ নেন। বর্তমানে রোপণকৃত এ গাছের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭২০০ টি। বর্তমানে এসব রোপনকৃত গাছ সবুজে সবুজে ভরে উঠছে।  এসব কর্মকান্ডে এলাকায় তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, শুধু বৃক্ষরোপন করে শেষ নয় প্রতিটি আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের নিজ নিজ বাড়ি, বসতভিটা বা আশেপাশের খালি জায়গায় ফলজ আম, লিচু, জাম, পেয়ারা, নারিকেল এবং বনজ যেমন মেহগনি,গামারি ইত্যাদি গাছ রোপণ করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আবার এসব গাছের যত্ন নেওয়ার জন্য সদস্যদের নিজস্ব তত্ত¡বধানে রাখতে ও নিয়মিত পরিচর্যা করার জন্য অঙ্গীকারও নেওয়া হয়েছে।
জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন বলেন, এ উদ্যোগ প্রশংসনীয়। এটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা আন্দোলন। নিজের নামের গাছ মানে নিজের প্রতি, পরিবেশের প্রতি ও ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা। এমন উদ্যোগ দেশের অন্যান্য উপজেলাতেও অনুসরণ করা উচিত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ