• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2025   Thursday

পাহাড়ি নারীদের  তৈরী বিভিন্ন পণ্য  সামগ্রি ও নানান বাহারি খাবার নিয়ে বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে  দিনের  সাবাংগী মেলার উদ্বোধন করা হয়েছে। 
বিকেলে সাবারাং রেস্টুরেন্টের মাঠে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অতিথি ছিলেন শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল হোসেন, সাবেক মৎস্য কর্মকর্তা ইন্দুলাল চাকমাসহ অন্যান্য প্রমূখ।  অনুষ্ঠানে সেরা উদ্যোক্তা হিসেবে দুইজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রদর্শনী মেলা স্টল ঘুরে দেখেন অতিথিরা। সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির উদ্যোগে এবার মেলায় ২৭ টি স্টল বসানো হয়। 
মেলায়  বাঁশ ও বেতের নান্দনিক পণ্য,  হস্তশির্প পণ্য,  কৃষিপণ্য থেকে প্রক্রিয়াজাত খাবার,  ঐতিহ্যবাহী পোশাক , আলংকারসহ কোমড় তাতের বস্ত্র,  ঐতিহ্যবাহী খাবার প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে।  `সাবাংগী` চাকমা শব্দ। বাংলায় একে  বলা হয় `এক ছায়ার নিচে কাজ করা কর্মসঙ্গী`।
কয়েকজন নারী জানান, নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ, জাতি ও দেশকে এগিয়ে নেওয়া। নারীরা যেন অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারেন এই বিশ্বাস থেকেই সাবাংগীর যাত্রা ও সংগ্রাম। নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি আনাই হচ্ছে অন্যতম লক্ষ্য। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ