• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2025   Sunday

রাঙামাটির বিএফডিসির অবকাঠামোর বর্তমান বেহাল অবস্থা দেখে হতাশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মৎস্যসম্পদ বাংলাদেশে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার সত্তে¡ও কাপ্তাই হ্রদের বিএফডিসির ল্যান্ডিং ষ্টেশন, মৎস্য প্রক্রিয়াজাত এলাকার অবস্থা খুবই খারাপ ও জরাজীর্ণ। এখানে বিনিয়োগ করা ছাড়া বিকল্প নেই। বিএফডিসিকে উন্নত করলে দেশের মৎস্য সম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে। তিনি কাপ্তাই হ্রদের মৎস্য আহরণে নিরাপত্তা, সংরক্ষণ ও আধুনিকায়নের ওপরও জোর দেন।
রোববার রাঙামাটিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শনকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলা এময় এ কথা বলেন।
তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে রোববার দুপুরে উপদেষ্টা কাপ্তাই হ্রদে মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র, কাপ্তাই হ্রদের বিভিন্ন উপকেন্দ্র, মাছের অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও উপদেষ্টা মৎস্য অবতরণ ঘাটের সার্বিক কার্যক্রম ও সংরক্ষণের ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেনসহ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, হ্রদের মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় করবেন উপদেষ্টা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ