• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে ৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই!

পুলিন বিহারী চাকমা। বরকল (রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2018   Sunday

রাঙাটির বরকল উপজেলার ৮০টি সরকারী প্রাথমিক বিদ্যলয়ে শহীদ  মিনার নেই। এই উপজেলায় ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বাকী যে ৩টি বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে সেগুলোও আকারে ছোট  ও জরাজীর্ণ।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটির দুর্গম উপজেলায় ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।  এর মধ্যে  ভূষণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নিকসেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রহিমটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। তবে সেগুলো আকারে ছোট ও জরাজীর্ণ  অবস্থায় রয়েছে।

 

সীমান্তর্বতী ঠেগা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র অর্পন চাকমা ও চতুর্থ শ্রেনীর ছাত্রী টুন্নি চাকমাসহ অন্যান্য শিক্ষার্থীরা জানায় মহান বিজয় দিবস,স্বাধীনতা দিবস ও একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস সর্ম্পকে তারা বইয়ে পড়েছে। কিন্তু বাস্তবে কিভাবে শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে হয় সেটা তারা জানে না। কারন তাদের বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় এসব জাতীয় দিবসের গুরুত্ব সর্ম্পকে তাদের জানা নেই। তেমনি জানেনা তাদের এলাকার সাধারন মানুষও।

 

মধ্য চাদারা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তার হোসেন ঠেগামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ চাকমা খুব্বাং মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুল মোহন চাকমা জানান- তাদের বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে কোন শহীদ মিনার নির্মাণ করা হয়নি। যার কারনে প্রতি বছর জাতীয় দিবসগুলো পালন করা সম্ভব হয়না। আবার অনেক শিক্ষক তাদের নিজস্ব অর্থ খরচ করে অস্থায়ী শহীদ মিনার তৈরী করে দিবস গুলো পালন করে থাকেন।

 

 উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারি বিদ্যালয় গুলোতে শহীদ মিনার না থাকার কথা স্বীকার করে বলেন,উপজেলায় ৮৩টি বিদ্যালয়ের মধ্যে ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই। শহীদ মিনার না থাকায় ওইসব বিদ্যালয় গুলোতে জাতীয় দিবসগুলো সঠিকভাবে পালন করা সম্ভব হয় না বলে তিনি জানান।

 

 উপজেল নির্বাহী অফিসার সাজিয়া পারভিন বলেন, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা দরকার। কিন্তু উপজেলা পরিষদের আর্থিক সামর্থ না থাকায় প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার তৈরী করা সম্ভব নয়। তবে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের আন্তরিকতা থাকলে তাদের নিজস্ব উদ্যোগে ও শহীদ মিনার তৈরী করা যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ