• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

পানছড়িতে ইজারা শর্ত ভঙ্গ করে বালু উত্তোলন,ভাঙনের আশঙ্কা

বিশেষ প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Sep 2023   Tuesday

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং বাজার ঘাট বালুমহালের ইজারাদারে ইজারার শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।  ফলে ক্ষতিমুখে আশেরপাশের বাগান ও কৃষি জমি। স্থানীয়দের দাবী শর্ত না মেনে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতি হচ্ছে। এতে অসহনীয় পরিস্থিতি ও অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুরাহা কামনা করেছে।

নতুন এই বালু মহালটি ২০২২ সালে ভাবে অনুমোদন দেয়া হয়। এই বালু মহালের ইজারা পায় মেসার্স ফনি এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের মালিক পানছড়ি উপজেলার ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক পরিবারের। বালু মহালটি ইজারা পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দুইটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এবং এই বালুমহাল থাকে প্রতিদিন ১০-১৫টি ডাম্ব ট্রাকে (১০ চাকার ট্রাক) করে বালু নেয়া হচ্ছে।

সম্প্রতি ওই বালুমহাল ঘুরে দেখা গেছে, দুইটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে লোগাং ছড়া থেকে বালু উত্তোলনের কাজ করছে শ্রমিকরা। অপদিকে দুইটি স্কেভেটর দিয়ে (আরো দুইটি স্কেভেটর মজুদ রাখা হয়েছে। মোট চারটি স্কেভেটর) ডাম্ব ট্রাকে বালু তোলা হচ্ছে। লোগাং ছড়ার যে স্থান থেকে বালু তোলা হচ্ছে, সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। ফলে ছড়ার আশেপাশের জমি ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। লোগাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয় কুমার চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা ও স্থানীয়রা অভিযোগ করছেন বালু তোলার কারণে অন্তত ২০-২৫ টি পরিবার ভাঙনের সন্মুখীন হয়েছে। বালুমহালে ট্রাক চলাচলের কারনে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের কার্যক্রমে অসুবিধার সৃষ্টি হচ্ছে। লোগাং বাজারের মাঝখান দিয়ে এসব ট্রাক চলাচল করছে।

খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, এই বালু মহালটির আয়তন ১.৩৮ একর। কিন্তু এর তিন চারগুণ বেশী আয়তনের জায়গা থেকে বালু তোলা হচ্ছে। বালুমহাল অনুমোদনের আগে পানি উন্নয়ন বোর্ড থেকে মতামত চাওয়া হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড এই বালুমহাল থেকে অযান্ত্রিক (সনাতন) পদ্ধতিতে নির্দিষ্ট জায়গা থেকে বালু উত্তোলন করা যেতে পারে বলে মতামত দেয়। আশেপাশের জমি ভাঙনের সন্মুখীন না হয় এমন শর্তে বালুমহাল ইজারা দেয়া হয়। কিন্তু ইজারাদার সেই শর্ত ভঙ্গ করে চলেছে।

পানছড়ি উপজেলার লোগাং ছড়াটি প্রাকৃতিকগত ভাবে খড় স্রোতা ছড়া। এই ছড়ায় কোথাও গভীর খাদ নেই। কিন্তু বর্তমান বালুমহাল এলাকাটি গভীর খাদের সৃষ্টি হয়েছে। বালুমহাল স্থানে ছড়ার গভীরতা এখন ১০ ফুটের বেশী। এ কারনে স্থানীয় লোকজন ভাঙনের আশঙ্কা করছেন।

ইজারাদারের পক্ষের লোক তৌহিদুল ইসলাম বলেন স্থানীয় জনগনের কথা বলে আর যাতে কোন ক্ষতি না হয় সে ব্যবস্থা করে বালু উত্তোলন করা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন, ইজারাদার যদি কোন শর্ত ভঙ্গ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ