• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2025   Tuesday

রাঙামাটির সাজেক পর্যটন অঞ্চলের দুষ্কৃতিকারীদের চাঁদাবাজির উদ্দেশ্যে ফাইবার অপটিক কেবল কেঁটে দেওয়ায় টানা এক সপ্তারেও বেশী মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পুনরায় সচল হয়েছে। সেনাবাহিনীর দ্রæত ও কার্যকর পদক্ষেপে এ সমস্যার সমাধান হওয়ায় স্থানীয় জনগণ, পর্যটক এবং ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ নভেম্বর সন্ধ্যা থেকে সাজেকের শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় দুষ্কৃতিকারীরা ফাইবার অপটিক কেবল কেটে দেয়। ফলে হঠাৎ করে পুরো অঞ্চলের মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। এ ঘটনায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট, গঙ্গারাম, শুকনোছড়া এবং বঙ্গলতলী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নেটওয়ার্ক বিভ্রাটের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রায় সীমাহীন ভোগান্তি দেখা দেয়। তাছাড়া সাজেক ভ্যালির পর্যটনে পর্যটকদের বুকিং, অনলাইন পেমেন্টসহ নানা কাজে সমস্যার সৃষ্টির পাশাপাশি প্রতিদিন হাজারো পর্যটক সেখানে ভ্রমনে যান। নেটওয়ার্ক বিচ্ছিন্নতা শুধু স্থানীয় জনগণ নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভোগান্তি পড়তে হয়েছিল। অভিভাবকরা দূরে থাকা সন্তান-স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতে না পেরে উদ্বেগে দিন কাটাতে হয়েছে। নেটওয়ার্ক বিচ্ছিন্নতায় সাজেকে অবস্থানরত পর্যটকরাও চরম অস্বস্তিতে পড়েন। অনেকে পরিবার-পরিজনকে নিজের নিরাপত্তা সম্পর্কে জানাতে পারেননি। অনলাইন নেভিগেশন, গাইডলাইন বা হোটেল বুকিংয়েরও কাজ বাধাগ্রস্ত হয়।
এদিকে,ফাইবার অপটিক কেবল কেঁটে দেওয়ার ঘটনায় নিয়ে সেনাবাহিনীর দ্রæত ও কার্যকর পদক্ষেপে দীর্ঘ এক সপ্তাহেরও বেশী মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার পর সোমবার পুনরায় সচল হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ