• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

ঘাগড়া বাজারে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র লিটন মারা গেছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2022   Friday

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজারস্থ সড়ক দুর্ঘটনায় আহত  স্কুল ছাত্র লিটন চাকমা(৮) শুক্রবার রাত তিনটার দিকে মারা গেছে। সে রাঙামাটি কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের জুনুমা ছড়া এলাকার আরটিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,  গেল বৃহস্পতিবার সকালের দিকে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজারস্থ এলাকায় চট্টগ্রাম-রাঙামাটির সড়কের একপাশে দাঁড়িয়েছিল আরটিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র লিটন চাকমা, সেজাত, মোঃ মুমিন ও চতুর্থ শ্রেনী ছাত্র রায়হান। এসময়  চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি অভিমুখে যাওয়া  ওয়াগন গাড়ীটি একটি অটোরিক্সা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ওয়াগনের ধাক্কায় অটোরিক্সা সিএনজিটি চার শিশু শিক্ষার্থীদের গায়ে লাগে। এসময় আশপাশের লোকজন চার শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেলারেল হাসপাতালে ভর্তি পাঠায়। এর মধ্যে লিটনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত ৩টায় মারা যায় লিটন। এ ঘটনার সাথে চালককে আটক করতে পারলেও হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত লিটন চাকমা জুনুমা ছড়া গ্রামের সাধন প্রিয় চাকমার একমাত্র সন্তান।  এলাকাবাসী ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘাগড়া বাজারস্থ সাফজয়ী পাঁচ ফুটবলারদের বরণের অনুষ্ঠান দেখতে গিয়েছিল নিহত লিটনসহ চার শিক্ষার্থী।


আরটিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেলওয়ারা বেগম জানান, গা[ড়ীর ধাক্কা লেগে লিটনসহ চার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে লিটনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ভোর রাত ৩টার দিকে মারা গেছে। এছাড়া তিন শিক্ষার্থীর মধ্যে রায়হানের পিঠের হাড় ভেঙ্গে গেছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো জানান, লিটন ক্লাশে মেধাবী ছাত্র ছিল। এছাড়া রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রায়হান। তারও পিঠের হাড় ভেঙ্গে গেছে। অপর দুজন সেজাত ও মোঃ মুমিন বাড়ীতে চিকিৎসা নিচ্ছে। তাদের সবাইয়ের বাড়ী ঘাগড়া ইউনিয়নের জুনুমা ছড়া গ্রামে।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পারভেজ আলী জানান, ঘাগড়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া ছেলেটি মারা গেছে। তবে চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা রজু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ