• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

গুইমারায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত, ট্রাকে আগুন

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2022   Friday

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত গ্রæপ) সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) কে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাকে খুন করে থাকতে পারে বলে পুলিশের ধারণা। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

 

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমার গণাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার পৌনে ৯টার দিকে অংথোই মারমা সাংগঠনিক কাজে যাবার পথে গুইমারার দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের সশস্ত্র হামলার শিকার হন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে হত্যার পর সন্ত্রাসীরা তাঁর মৃতদেহের পাশে একটি পিস্তল রেখে দেয়। নিহত অংথোই মারমার পিতার নাম কংহ্লাউ মারমা। তাঁর বাড়ি উপজেলার যৌথখামারের বুদুংপাড়ায়।


বিবৃতিতে অবিলম্বে অংথোই মারমা (আগুন)-এর হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।


গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: রশীদ জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্বার করা হয়েছে। নিহত অংথোই মারমা বুদুংপাড়া যৌথ খামার এলাকার কংহ্লাউ মারমার ছেলে। লাশ উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ নিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিক এর গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা জানান গুলিতে একজন নিহত হওয়ার খবর শুনেছি। তবে কে বা কাহারা মেরেছে তা আমরা জানিনা। এটি তাদের দলীয় কোন্দল কারনে হতে পারে।

 

এদিকে ইউপিডিএফ (প্রসীত গ্রæপ) সংগঠক অংথোই মারমা ওরফে আগুনকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বাইল্যাছড়ি ব্রিজের উপর কলা বোঝাই ট্রাকে আগুন দেয় তার সমর্থকরা। একই সময় সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ তৈরি করে। ফলে আধাঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

অন্যদিকে একই সময়ে জেলার জালিয়াপাড়া-রামগড় সড়কের দাতারাম পাড়া রাস্তার মাথা এলাকায় একদল পাহাড়ি যুবক পাথর বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রনে আনলেও ট্রাকের অধিকাংশই পুড়ে গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ