• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2025   Saturday

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন কার্মা চাকমা ও লেলিন চাকমা। আটক দুজন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সদস্য।
জানা গেছে, গোপণ তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়ি এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে সকল চলাচলরত যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে চেকপোস্টের অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলের আরোহীরা সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে প্রায় ১৫০ মিটার দূরে মোটরসাইকেলটি ফেলে রেখে পালানোর চেষ্টা করে। এতে কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যরা দ্রæত এগিয়ে গিয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পূর্বে সংগৃহীত ছবির সাথে মিলিয়ে নিশ্চিত হয়। আটককৃতরা হলেন ইউপিডিএফ এর পোস্ট কমান্ডার কার্মা চাকমা ও তার সহযোগী লেলিন চাকমা। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন, তিন রাউন্ড অ্যামুনিশন, একটি ওয়াকিটকি সেট, দুটি টি মোবাইল ফোন ও দুটি টি চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে সেনা অভিযান অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রæতিবদ্ধ বলে রাঙামাটি সেনা রিজিয়ন জানিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ