• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ধর্ষণ চেষ্টা মামলায় এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2022   Thursday

কাপ্তাই উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় মামলায়  বৃহস্পতিবার এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন  রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেন এ দণ্ডাদেশ দেন । দণ্ডপ্রাপ্ত আসামি শরৎ তনচংগ্যা ওরফে সুরন তনচংগ্যা (৪৫) রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাপছড়ি উপরপাড়ার নোয়াধন তনচংগ্যার ছেলে। 


মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২১ সালের ১২ এপ্রিল দশম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা চালায় শরৎ তনচংগ্যা। ওই দিন সকাল ১১টার দিকে দেবাছড়া এলাকায় আসামি ওই স্কুলছাত্রীকে পেছন থেকে জাপটে ধরে গলায় ওড়না পেঁচিয়ে ও চুল ধরে দেবাছড়া ছড়ার দিকে নিয়ে যায়। এসময় ধর্ষণচেষ্টা চালালে ভিকটিম চিৎকার করলে কয়েকজন পথসারি এগিয়ে আসলে আসামি পালিয়ে যায় এবং তারা ভিকটিমকে উদ্ধার করেন। ওই ঘটনার পরদিন ১৩ এপ্রিল ভিকটিমের পিতা কাপ্তাই থানায় মামলা করেন। এ মামলায় আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেন আদালত। 


রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম জানাস, অভিযুক্ত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করেছেন বিজ্ঞ আদালত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ