• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রজত জয়ন্তী উদযাপিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Nov 2016   Sunday

রোববার রাজধানী ঢাকায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সন্মাননা পদক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটরিয়ামে সংগঠনের ২৫বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (বীর প্রতীক)।

 

সাহাদাৎ ফরাজির সাকিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ,বাংলাদেশ কল্যান পার্টির সহ-সভাপতি সহিদুল ইসলাম তামান্না, পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এড. এয়াকুব আলী চৌধুরী ,পার্বত্যগণ পরিষদের মহাসচিব এড. আলম খান , নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা আবদুল হামিদ রানা,ও ইসমাইল নবী শাওন, বাঙ্গালী ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি সভাপতি আব্দুল মজিদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান খান, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান,ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো:মিজানুর রহমান সুমন,মো:নূরুল ইসলাম ছোটন,বিএনপি’র নেতা আশরাফ আলী মৃধা(টুটুল),সাংবাদিক মো:ফারুক আজম,আবুল কালাম এবং এনামুল হক প্রমুখ। এসময় পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ,বর্তমান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও ৫ বাঙ্গালী সংগঠনের আহবায়ক আলকাছ আল মামুন ভুঁইয়া, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি শাহাদৎ ফরাজি সাকিব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বরচিত কবিতা আবৃতি করেন পার্বত্য নাগরিক পরিষদের নেত্রী, কবি ও লেখক ফাতেমা আক্তার রুনা।

 

অনুষ্ঠান শেষে মাসব্যাপী কর্মসূচির ঘোষনা দেওয়া হয়। কর্মসূচি হল আগামী ১২ নভেম্বর খাগড়াছড়ি জেলায়, ১৯শে নভেম্বর রাঙামাটি জেলায় এবং ২৫শে নভেম্বর বান্দরবান জেলায় মতবিনিময় সভা এবং ২৮ শে নভেম্বর প্রধানমন্ত্রীর বরাবর ভুমি বিরোধ নিস্পত্তি কমিশন আইন বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদান এবং ২ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা। 


প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) বলেন, পার্বত্যাঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তুলনায় পাহাড়ে বাঙ্গালীরা দিন দিন পিছিয়ে পড়ছে । তিনি পার্বত্যাঞ্চলের বসবাসরত সকল জাতিস্বত্তার সমান অধিকার নিশ্চিত করার দাবি করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ