• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পিসিপির ঢাকা শাখার ১৬তম কাউন্সিল সম্পন্ন, সভাপতি শুভাশীষ,সাধারন সম্পাদক রিপন চাকমা নির্বাচিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2019   Friday

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কা শাখার ১৬তম কাউন্সিল  অনুষ্ঠিত হয়েছে।

 

পিসিপির দপ্তর সম্পাদক রনেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হল রুমে কাউন্সিল অধিবেশনে রিয়েল ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমজীবী ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নগর শাখার সভাপতি মিতু সরকার  এবং ছাত্র গণমঞ্চের নেতা সাঈদ বিলাস। অনুষ্ঠান পরিচালনা করেন রিপন চাকমা। 


অনুষ্ঠানের শুরুতে পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা নিহত, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে শুভাশীষ চাকমাকে সভাপতি, রিপন চাকমাকে সাধারণ সম্পাদক ও তুলতুল চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট ঢাকা শাখা কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিিিটকে শপথ বাক্য পাঠ করা পিসিপির সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।


কাউন্সিলে বক্তারা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের জন্মই হয়েছে পার্বত্য চট্টগ্রামে নিপীড়িন-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে। যার প্রেক্ষিত ছিল ১৯৮৯ সালের লংগদু গণহত্যার প্রতিবাদ। প্রতিষ্ঠার তিন দশক পরেও পাহাড়ি ছাত্র পরিষদ তার লড়াই-সংগ্রাম-প্রতিরোধ জারি রেখেছে। স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।


বক্তারা আরো বলেন, এই সংগঠনকে জন্মেলগ্নে গলা টিপে হত্যার চেষ্টা করা হয়েছে। পাহাড় ও সমতলের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় অবস্থান নেওয়ায় বরাবরের মত এখনো পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীদের শাসকগোষ্ঠীর রোষের মূখে পড়তে হচ্ছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তথাকথিত নির্বাচনের পর নির্যাতনের মাত্রা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। তবু এই সংগঠন সুমহান আদর্শ ধারণ করে জনগণের দাবী পূর্ণস্বায়ত্বশাসন অর্জনের লক্ষ্যে লড়াই করে যাচ্ছে। 


বক্তারা অন্যায় অত্যাচার করে একটা জাতির অধিকার আদায়ের সংগ্রামকে ক্ষনিক দমিয়ে রাখা গেলেও, নিপীড়িত জনগণের চূড়ান্ত বিজয় অনিবার্য। জাতির এই ক্রান্তিলগ্নে ছাত্রসমাজকে এগিয়ে এসে হাল ধরতে  আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ