• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2026   Tuesday

সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা)-র ৪৩তম মৃত্যুবার্ষিকীতে র‍্যালী ও স্মরণ সভা করেছে করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চেঙ্গি স্কয়ারে প্রভাতফেরী শেষে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটি। এ সময় সহযোগি সংগঠনগুলো একে একে এই নেতার প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ি জেলাসদরের তেঁতুলতলা নিজস্ব কার্যালয়ে স্মরণসভা আয়োজন করেন। এতে শোক প্রস্তাব পাঠ,১ মিনিট নীরবতা পালনসহ প্রয়াত নেতাকে স্মরণ করেন নেতাকর্মীরা। 
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সহ-সাধারণ সম্পাদক সুর্দশন চাকমা, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, নারীনেত্রী রত্না তঞ্চগ্যা, উপজাতিয় ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি রবি শংকর তালুকদার এবং খাগড়াছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর অতিশ চাকমা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত ছিলেন বলে মন্তব্য করে বক্তারা বলেন, জুম্ম জাতিকে অনিশ্চিত জীবনের পথ থেকে একটি শান্তির জীবনের পথে ধাবিত করতে মানবেন্দ্র নারায়ণ লারমা মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত কাজ করে গেছেন। 
তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তি,শিক্ষা,স্বাস্থ্যসহ স্বাধীন ভাবে বাঁচার অধিকারসহ শান্তির জন্য সক্রিয় ছিলেন। সে সময় তিনি জুম্ম জাতির অস্তিত্ব রক্ষায় আত্মনিয়ন্ত্রণাধীকার এর জন্য লড়াই করেছেন এবং পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন।
এসময় আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এর সাবেক এপিএস বিশ্বজিৎ চাকমা গুলু, আদিবাসী ফোরামের খাগড়াছড়ি সভাপতি নব কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ`র কেন্দ্রীয় সভাপতি সুনেন্টু চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রতিভাস চাকমাসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর তিনি স্বজাতীয় ষড়যন্ত্রকারী ঘাতকের বুলেটের নির্মম আঘাতে হত্যার শিকার হন মানবেন্দ্র নারায়ণ লারমা। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ