• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

রাঙামাটিতে সিপিবি’র নেতৃত্বে সমীর ও অনুপম

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2025   Tuesday

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাঙামাটি শাখার মঙ্গলবার সপ্তম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সমীর কান্তি দে`কে সভাপতি, অনুপম বড়ুয়া শংকর`কে সাধারণ সম্পাদক এবং এম জিসান বখতেয়ারকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত  করেছে ১১ সদস্য বিশিষ্ট  জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ৩টায় জেলা শহরের নিউ কোর্টবিল্ডিং এলাকার রাঙাশ্রী কমিউনিটি হলরুমে সিপিবির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিপিবি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, সদস্য কমল বিকাশ দে, সদস্য ও শ্রমিক সংগঠক খুরশিদ আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর। শেষে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এতে আবারও সমীর কান্তি দে`কে সভাপতি, অনুপম বড়ুয়া শংকর`কে সাধারণ সম্পাদক ও এম জিসান বখতেয়ারকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করেন কাউন্সিলররা। নতুন কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর।

সন্মেলনে বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও নব্যফ্যাসিবাদের উত্থান ঘটেছে। ক্রমাগত কট্টর দক্ষিণপন্থীদের আস্ফালনে দেশে মানুষ, নারী-শিশুরা নিরাপদে রাস্তায় বের হতে সাহস পাচ্ছেন না। দেশে নির্বাচনের পরিবেশ নেই; এমন অজুহাত জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চলছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সুযোগ থাকলেও সেটি বিলম্বিত করছে ইন্টেরিম সরকার। কয়েকটি সংস্কার কমিশন করা হলেও দেশের সংস্কার দৃশ্যমানের উদ্যোগ নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ