রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) আজ মঙ্গলবার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য গুণেন্দু বিকাশ চাকমা, কবি ও সাহিত্যিক ও শিশির চাকমা, এমেন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জেএসএসের জুয়েল চাকমা প্রমুখ।
এর আগে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। এতে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী চত্বরে অস্হায়ীভাবে নির্মিত শহীদ বেদী এমএন লারমার প্রতিকৃতিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চুক্তির ২৯ বছর কেটে গেলো কিন্তু কোন আগ্রগতি হয়নি। যে সরকার চুক্তি করেছে তারাও টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকলেও কোন অগ্রগতি হয়নি। পার্তব্য এলাকার মানুষ তারা নুন্যতম নিজেদের অধিকার ও সংস্কৃতি নিয়ে বেচে থাকতে চাই। তারা আলাদা কোন রাস্ট্র কিংবা স্বাধীনতা চায় না। তবে চুক্তি বাস্তবায়ন চাইলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় অধিকার ফিরে পাবো না। তার প্রমাণ ২৯ বছরেও চুক্তির অগ্রগতি নেই।
প্রধান আলোচক সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, এমএন লারমার যে অবাস্তবায়িত স্বপ্নগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এমএন লারমার স্বপ্নসহ চুক্তি বাস্তবায়ন ও নিজেদের অধিকার আদায় করতে হবে। তিনি সাজেকে ইউপিডিএফ সড়ক অবরোধ সম্পর্কে বলেন, ইউপিডিএফ জেএসএসের বিরুদ্ধে নানান মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। জেএসএসকে সাজেক এলাকা থেকে সরাতে হবে। তারা কি মামার বাড়ি আবদার পেয়েছে? এখানে বে-আইনী অস্ত্রধারীদের এ দেশের সরকার কাউকে লাইসেন্স দেয়নি। সাজেকে ইউপিডিএফ সাধারন মানুষকে জিম্মি করে রেখেছে, তারা এর বিরুদ্ধে দাড়িয়েছে। ইউপিডিএফের অবরোধের কারণে ত্রিপুরা সম্প্রদায়েরও এক নারী প্রসবকালীন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। সাবেক এ সংসদ সদস্য দেশের ১৭টি মানুষের কাছে পাহাড়ের মানুষের প্রতি ইতিবাচক মানসিতকতা নিয়ে এগিয়ে আসতে ও পাহাড়ী জনগণের প্রতি উদাসীন না হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, এমএন লারমা ১৯৭২ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রতিষ্ঠা করেন। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর প্রতিপক্ষের হামলায় নিহত হন এম এন লারমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.