পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে জিকো চাকমা,সাধারন সম্পাদক অন্তর চাকমা ও সাংগঠনিক সম্পাদক সৈশানু মারমা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার পিসিপির ৩০তম কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিন ব্যাপী কাউন্সিলে সকালের দিকে আলোচনা সভায় পিসিপির বিদায়ী সহসভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক সুমিত্র চাকমা। বিকালের দিকে আলোচনাসভা পর্বে পিসিপির বিদায়ী সভাপতি রোমেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পদক জুয়েল চাকমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক আশিকা চাকমা। পিসিপির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিলে তিন পার্বত্য জেলা ছাড়াও ঢাকা, রাজশাহী,খুলনা, চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে তিন শতের উপরে নেতাকর্মী, পর্যবেক্ষক অংশ নিয়েছেন। আলোচনা সভা শেষে অংশ গ্রহনকারী নেতাকর্মীদের ভোটে এক বছরের জন্য পিসিরি কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হিসেবে জিকো চাকমা,সাধারন সম্পাদক অন্তর চাঙমা ও সাংগঠনিক সম্পাদক সৈশানু মারমা নির্বাচিত করা হয়।
এর আগে বুধবার শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে পিসিপির দুদিনের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি পার্বত্য চুক্তি বাস্তবায়নে আর কোন ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.