• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2026   Wednesday

পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে  হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি  হুশিয়ারী উচ্চারণ করে বলেন, পাহাড়ে পাহাড়ি আদিবাসী সংখ্যা মাত্র দশ লাখ ভাবলে ভুল করবে সরকার। ভূ-রাজনৈতিক বিবেচনায় পাহাড় ও পাহাড়িরা অনেক গুরুত্বপূর্ণ।  তাই পার্বত্য সমস্যা তথা পার্বত্য চুক্তি বাস্তবায়নে তালবাহানা করা হলে সংখ্যায় কম হলেও পাহাড়িরা চুক্তি বাস্তবায়ন করে ছাড়াবেই।
বুধবার রাঙামাটি শহরের  জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে  ছাত্র ও জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি অভিযোগ করে আরো বলেন, দেশের সংখ্যালঘু  নারীরা নিরাপদে নেই।  মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়র এই দেশ অর্জন হলেও তাদেরকেও আজ অমর্যদা করা হচ্ছে। এই সরকার একটি সুনির্দিষ্ট শ্রেণির স্বার্থ রক্ষা করছে।  সাধারণ কৃষক,  শ্রমিক, মেহনতী মানুষের স্বার্থ রক্ষা করছে না। পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ ভূমি অধিকার আদায়ে সামিল হওয়ার জন্য  তিনি সকলকে আহবান জানান। 
পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা। স্বাগত বক্তব্য রাখেন পিসিপির বিদায়ী কমিটির সহ-সভাপতি জিকো চাকমা। 
এর আগে ঊষাতন তালুকদার  জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দুদিনের সন্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন। পরে পিসিপির অনিয়মিত মুখপত্র `কেওক্রডং` ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও গিরীসুর শিল্পীগোষ্ঠী গণসঙ্গীত পরিবেশন করা হয়।  বৃহস্পতিবার(২১মে) শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিসিপির  কাউন্সিলের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ