• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

স্ব-স্ব জাতি সত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ঢাকায় প্রতীকী ধর্মঘট পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2019   Sunday

পঞ্চদশ সংশোধনী দিবসে রোববার ঢাকায় গণতান্ত্রিক যুবফোরামসহ চার সংগঠনের উদ্যোগে স্ব-স্ব জাতি সত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে প্রতীকী ধর্মঘট পালন করেছে।

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)কেন্দ্রীয় কমিটি।দপ্তর সম্পাদক রজেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ”সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল কর! ভিন্ন জাতি গোষ্ঠীর ওপর ”বাঙালি জাতীয়তা নয়“, সকল জাতি সত্তার সাংবিধানিক স্বীকৃতি চাই!“ –এই দুই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুবফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক বরুন চাকমার পরিচালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা ও পাহাড়ি ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।

 

বক্তারা বলেন,বাংলাদেশ বহুজাতি, বহুভাষা ও সংস্কৃতির দেশ । কিন্তু আওয়ামীলীগ সরকার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী করে ”বাঙালি জাতীয়তা“ চাপিয়ে দিয়েছে। সংখ্যালঘু জাতিসত্তাসমূহকে স্বীকৃতি না দিয়ে সেখানে ৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী বলে পরিচিত হবে। আমরা সব জাতির মানুষ রা বাংলাদেশের নাগরিক কিন্তু একজন সংখ্যালুঘু জাতিসত্তার মানুষ কখনো বাঙালি পরিচয় দিতে পারে না। উগ্রজাতীয়তাবাদ কায়েমের লক্ষ্যে আওয়ামীলীগ সরকার জাতিসত্তাসমূহের উপর “বাঙালির পরিচয়“ তথা বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তাসমূহ “বাঙালি জাতীয়তা“ কখনো মানবে না।

 

বক্তারা প্রতীকী ধর্মঘটে নেতৃবৃন্দ, পঞ্চদশ সংশোধনী বাতিল এবং স্বস্ব জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান। এছাড়া পাহাড়ে অপারেশন উত্তরণসহ দমনপীড়ন বন্ধ, ইউপিডিএফ কেন্দ্রীয় নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ অন্যায়ভাবে আটককৃত নেতাকর্মিদের মুক্তি এবং শ্রমজীবী ফ্রন্টের নেতা মাইকেল চাকমার সন্ধান  ও মুক্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ