• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    
 
ads

রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2026   Thursday

রাঙামাটিতে নব গঠিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে ছাত্রদল কার্যালয়ে তালা দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে ছাত্রদলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
জানা যায়, চলতি মাসের ২ মে রাতে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি ও নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। পরের দিন এই কমিটি বাতিলে দাবিতে সড়ক অবরোধ করেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। এর পরে দিন ৪ মে নতুন কমিটি ও পদবঞ্চিতরা শহরে পাল্টাপাল্টি কর্মসূচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে এক পর্যায়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গত বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে ছাত্রদলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন পদ বঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত কার্যালয়ে তালা ঝুলে রয়েছে।
পদবঞ্চিতদের পক্ষে মো. পারভেজ হোসেন সুমন জানান, যতক্ষণ পর্যন্ত কমিটি পুনর্গঠনের বিষয়ে সুষ্ঠু সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত চলমান জেলা ছাত্রদল কমিটির কার্যক্রম বন্ধ ও স্থগিত রাখার কথা ছিল। কিন্তু এই কমিটি নির্দেশ অমান্য করে তারা বিভিন্ন উপজেলায় কর্মসূচি চালাচ্ছে। আমরা তারই প্রেক্ষিতে এই প্রতিবাদে ছাত্রদল কার্যালয়ে তালা লাগানোর কর্মসূচি নিয়েছি। যতদিন পর্যন্ত ছাত্রদলের কমিটি নিয়ে সুরাহা না হবে, ততদিন জেলা ছাত্রদলের কার্যালয় তালাবদ্ধ থাকবে এবং আমাদের আন্দোলন চলবে।
জেলা ছাত্রদলের নতুন ঘোষিত কমিটির সভাপতি মো. অলি আহাদ জানান, তিনি সাংগঠনিক কাজে বাঘাইছড়ি উপজেলার রয়েছেন। বুধবার তাদের কিছু ভাই- ব্রাদার ক্ষোভ জানিয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। অনেকে হয়তো কমিটি থেকে বাদ পড়েছে বলে রাগ, ক্ষোভ থাকতে পারে। স্বাভাবিক ভাবে দীর্ঘ ৮ থেকে ৯ বছর পরে এই কমিটি হয়েছে। তাদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটিতে। আমরা এখনও বাঘাইছড়ি উপজেলা সদরে রয়েছি এখান থেকে গিয়ে সকলে মিলে বসে একটা আলোচনায় বসবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ