রাঙামাটির বিলাইছড়ি উপেজেলায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর বাস্তবায়নাধীন অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইভসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগাং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ প্রকল্পের বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার উপজেলা কনফারেন্স কক্ষে প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ। আশিকা`র প্রকল্প ব্যবস্থাপক ডা: ঝুমালিয়া চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়। প্রকল্পের উপজেলা সমন্বয়ক রবীন চন্দ্র চাকমা`র প্রকল্পের কার্যক্রম উপর প্রেজেন্টেশন করেন। বক্তব্য রাখেন, সিএসচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি প্রেস-ক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা, ফারুয়া ইউপি`র ওয়ার্ড মেম্বার আনন্দ তঞ্চঙ্গ্যা, কার্বারি থুইপ্রু মার্মা প্রমূখ। সভায় জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা এই স্বল্প সময়ে উপজেলায় তীব্র অপুষ্টি (এসএএম) ৩৪ জন এবং মাঝারি তীব্র অপুষ্টি (এমএএম) ১৩৮ জন শিশুকে প্রকল্প কর্তৃক শনাক্ত করনের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রকল্পের কাজের প্রশংসা করেন। এই প্রকল্পটি এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
বক্তারা উপজেলায় পুষ্টির এই দূরবস্থা দেখে আশঙ্কা প্রকাশ করে প্রকল্পটির মেয়াদ আরও বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পটির রেখে যাওয়া কার্যক্রমগুলোর ধারাবাহিকতা ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় করে চালিয়ে নেওয়ার উপর জোর দেয়া হয়।
বক্তারা আরও বলেন, শিশুর অপুষ্টি নিয়ে জন্ম রোধ করার জন্য গর্ভকালীন এবং পরবর্তী যথাযথ যত্ন নিতে হবে। এবং এই সচেতনতা সবার মাঝে সৃষ্টি করতে পারলে এই সমস্যা কিছুটা লাগব হবে।
প্রসঙ্গত, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্তৃক বাস্তবায়নাধীন এটি একটি পাইলটিং প্রকল্প। প্রকল্পের লক্ষ্য সমন্বিত পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ডব্লিউএএসএইচ) কার্য়ক্রমের মাধ্যমে পার্বত্য চট্রগ্রামের পাঁচ বছরের কম বয়সী ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের পুষ্টিগত অবস্থা, স্বাস্থ্যগত সহনশীলতা ও সামগ্রিক কল্যাণ উন্নয়ন করা। প্রকল্পের আওতায় শনাক্তকৃত (এসএএম) শিশু পরিবারকে পুষ্টি খাদ্য সহায়তা বাবদ ২ হাজার ৫শত ৫০ টাকা এবং (এমএএম) শিশু পবিবারকে ১ হাজার ৮ শত ৩৫ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া সম্পদ রেংকিং বিবেচনায় সিলেক্টেট (এসএএম) এবং(এমএএম) শিশু পবিবারকে আয়বর্ধক কর্মকান্ড সহায়তা বাবদ ১০ হাজার টাকা প্রদানসহ শিশুদের জন্য খাবাররের বাটি ও চামচ, স্যানিটারি ল্যাট্রিন প্রদান করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.