• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2026   Monday

‎‎কালবৈশাখী ঝড় ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল। সোমবার কাপ্তাই হ্রদে জলেভাসা জমিতে চাষ করা পাকা ধান ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমে কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহায়তা করেছেন।
‎জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নেতৃত্বে সকালে শহরের ভেদভেদীর ‎মোল্লা পাড়ায় হানিফ মোল্লা নামের এক কৃষকের কাপ্তাই হ্রদে জলেভাসা জমিতে চাষ করা পাকা ধান কেটে দেন। এসময় কেটে দেওয়া পাকা ধান মেশিন দিয়ে মাড়াই করে কৃষকের ঘরেও তুলে দেন ছাত্রদলের নেতামকর্মীরা। এমন ‎সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ ও ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এসময় রাঙামাটি জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদুল হাসান জুয়েল ও আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সানি আহমেদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।‎‎ জেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে জেলায় প্রায় ৩৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
কৃষক হানিফ মোল্লা জানান, ঝড়ে ধানগুলো পড়ে যাওয়ায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। কিন্তু পড়ে যাওয়া ধান কাটার জন্য মানুষ পাচ্ছিলাম না। এ সময় ছাত্রদল আমার পাশে দাঁড়িয়েছে এটাই বড় বিষয়। তিনি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এরই অংশ হিসেবে শ্রমিক সংকটে মোল্লা পাড়ার এক কৃষকের ধান কাটায় সহযোগিতা করতে মাঠে নেমেছে ছাত্রদল। ইতোমধ্যে জেলার দশ উপজেলায় ছাত্রদলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও ছাত্রদল সাধারণ কৃষকের পাশে থাকবে।

‎‎জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ জানান, ‎মোল্লা পাড়ার একজন অসহায় কৃষক শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে পারছে না। এমন খবর পেয়ে রাঙামাটি জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তারা। সেই উদ্যোগের অংশ হিসেবেই তারা মাঠে নেমে ধান কাটা অংশ নিয়েছেন। কৃষকরা যেন কৃষি কাজে উৎসাহ ও সহযোগিতা পান সেই লক্ষ্যেই এ মানবিক কার্যক্রম। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ