• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য মহিলা সমিতির উদোগে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2015   Sunday

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে রোববার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির ২৯৯ নং আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার।পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা সজীব চাকমা, নারী নেত্রী ওয়াইচিং প্র“ মারমা ও মোনালিসা চাকমা। স্বাগত বক্তব্যে দেন মহিলা সমিতির নেত্রী রিমতিা চাকমা।

জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে বনরুপা পেট্রোল পাম্প চত্বরে ঘুরে গিয়ে শিল্পকলা এডাডেমী চত্বরে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বক্তারা অবিলম্বে সম্পাদিত পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, পার্বত্য চুক্তি পুর্নাঙ্গভাবে বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য আদিবাসী নারীদের উপর খুন, ধর্ষন ও হত্যাসহ নানান সহিংসতা শিকার হচ্ছে।

 

বক্তারা আদিবাসী নারীদের অধিকার সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্য ও সংহতির কোন বিকল্প নেই উল্লেখ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতির ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে আদিবাসী নারীদের সামিল হওয়ার জন্য আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ