• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2015   Sunday

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ও হিল উইমেন্স ফেডারেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার খাগড়াছড়িতে যৌন নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

হিল উইমেন্স ফেডারেশনকেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকি চাকমার পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়, হিল উইমেন্স ফেডারেশেন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ (পাচনাস) যৌথভাবে শহরের টিটিসি মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা। বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক নতুন কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিটন চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামলী ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সভাপতি কণিকা দেওয়ান।


সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শিখা চাকমা এবং শোক প্রস্তাব পাঠ ও সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা।


সমাবেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এবং স্কুল-কলেজ থেকে সহস্রাধিক নারী ও ছাত্রী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিশাল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে সভাপতির বক্তব্যে নিরূপা চাকমা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের চিত্রকে উদ্বেগজনক আখ্যায়িত করে বলেন, ‘নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নন। ইদানিং প্রায় প্রতিদিন ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কোন বিবেকবান মানুষ এ অবস্থা মানতে পারে না, কিন্তু তারপরও সরকার এ ব্যাপারে চরম উদাসীনতা প্রদর্শন করছে।’ কল্পনা চাকমাকে অপহরণকারীদের শাস্তি না হওয়ায় এবং এ কোন ধর্ষণ ঘটনার বিচার না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে নারীর উপর যৌন সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে অপরাধী ধর্ষকদের শাস্তিসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


ইউপিডিএফের সংগঠক নতুন কুমার চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের নারীরা বিভিন্নভাবে অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত। তাদের নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এবং সরকারের। কিন্তু উল্টো সরকার এবং রাষ্ট্র পার্বত্য চট্টগ্রামের জনগণের নিরাপত্তা হরণের জন্য দায়ি বলে তিনি অভিযোগ করেন।


হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কণিকা দেওয়ান বলেন, ১৯৮৮ সাল থেকে হিল উইমেন্স ফেডারেশন বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হিল উইমেন্স ফেডারেশন সংগঠনটি আত্নপ্রকাশ করেছে নারীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ