• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2026   Tuesday

“ঘর থেকে শুরু করি  দুর্যোগ মুক্ত দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার  বিলাইছড়িতে আন্তর্জাতিক  দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
 
দিবসটি পালন উপলক্ষে সকলের অংশগ্রহণে এক র‌্যালীর আয়োজন করা হয়।  পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, এমপি প্রতিনিধি ও উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) নাজমুল হাসান, বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক তৌকির আহমেদ প্রমূখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগলিকতার ভিত্তিতে দুর্য়োগের ধরণও ভিন্ন হতে পারে। তবে গ্লোভাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন যাই বলিনা কেন মানুষের কারণে এই দুর্য়াগগুলো সৃষ্ঠি হচ্ছে। ১০ বছর বা তার অধিক বছর পর যে  দুর্যোগ হলো হয় সেগুলো প্রাকৃতিক  দুর্যোগ বলা যায়, কিন্তু প্রতিবছর একিভাবে যে  দুর্যোগগুলো সংগঠিত হচ্ছে সেগুলো প্রাকৃতিক  দুর্যোগ বলা যায়না। কারণ আমরাই প্রকৃতিকে অপব্যবহার করে   এই  দুর্যোগগুলোর জন্ম দিচ্ছি। তাই এই বিষয়ে সকলকে সচেতন করে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এবং অবাদে বৃৃক্ষ নিধন না করে প্রতিবছর বৃক্ষরোপন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ