• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

খাগড়াছড়িতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2017   Wednesday

পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বুধবার খাগড়াছড়িতে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে খাগড়াছড়ি পৌরসভা হল প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি ভার্স্কয্যে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমা। পরে দুপুরে কদমতলীস্থ জেলা আওয়ামীলীগের সভাপতির অনুসারীদের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা।


এর পর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের কর্মসূচীর সূচনা করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা। পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে শাপলা চত্বর মোড় প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি ভার্স্কয্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

একই স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমির হোসেন, হদয় মারমা ও সাধারণ সম্পাদক জহিরুল উদ্দিন ফিরোজ প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ