• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানের মুক্তির দাবীতে বুধবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jan 2017   Tuesday

লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জ্যোতি চাকমার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিসহ কয়েক দফা দাবীতে বুধবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষনা করা হয়েছে।


মঙ্গলবার সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির সদস্য ও দুল্যাতলী ইউনিয়র চেয়ারম্যান ত্রিলন চাকমা দয়াধনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কর্মসূচির ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবি আন্দোলন জোরদার করার জন্য লক্ষীছড়ি উপজেলার জনপ্রতিনিধি ও জনগনকে সাথে নিয়ে মঙ্গলবার এক বৈঠকের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটি গঠন করা হয়। ১২৭ সদস্য বিশিষ্ট এই সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন লক্ষীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্যপ্রু মারমা, সদস্য সচিব হলেন লক্ষীছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেবিরানী বসু।


বার্তায় সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ জনগণের উপর হয়রানী বন্ধ,পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের অসাংবিধানিক ১১ দফা নির্দেশনা প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে বুধবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষনা করা হয়েছে।


প্রেস বার্তায় এই সড়ক অবরোধ সফল করার জন্য খাগড়াছড়ি জেলার সকল সাধারণ জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি এ আন্দোলনকে জোরদার করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিরোধে শামিল হওয়ার আহ্বান জানান।


বিবৃতিতে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে আয়োজিত সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন,মঙ্গলবার বিকালে লক্ষীছড়ি উপজেলায় সুপার জ্যোতি চাকমার উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাকে মুক্তির দাবি জানিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিনা উসকানিতে লাঠিসোঁটা নিয়ে হামলা, ইটপাটকেল নিক্ষেপ করলে শতাধিক সাধারণ মানুষ আহত হয় বলে অভিযোগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ