• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

জীববৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবুজায়নের খাগড়াছড়িতে চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2025   Sunday

পার্বত্য চট্টগ্রামের জীব বৈচিত্র্য পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য খাগড়াছড়িতে  বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে ।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এ চারা গুলো বিতরণ করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গ্রামের লোকদের দ্বারা রক্ষনাবেক্ষন করা বন, ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও ছড়ায় চারা রোপণ করা হবে, যা পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উদ্যোগটি কানাডা সরকারের আর্থিক সহযোগিতায় ইউএনডিপি`র  ব্যস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা সুকেতন চাকমা জানান, এ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ।
তিনি  আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় কমলছড়ি  ভিসিএফ এর সাধারণ সম্পাদক চয়ন চাকমা ও ইটছড়ি ভিসিএফ এর সভাপতি কনক কুমার তালুকদার বলেন এই চারা গুলো পেয়ে তার খুশী ও তাদের অনেক উপকারে আসবে। কারন এখন পাহাড়ের বন নেই বললে চলে তাই  তারা তাদের বন সংরক্ষণ করছেন যতœসহকারে আজকের চারা গুলো চারা গুলো যতœ করবেন বলে জানান।
কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুনীল চাকমা চারা গুলো যতœ করে রোপন করার জন্য চারা নিতে আসা ব্যাক্তিদের প্রতি অনুরোধ করেন।
অুনষ্ঠানে খাগড়াছড়ি সদরের ৩ হাজার ৭৯ টিসহ পুরো জেলা ১৬ হাজার ৮শ ৮৪ টি চারা বিতরণ করা হয়।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ