• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবিতে
আগামী ১০ আগষ্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদসহ ৫ সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2016   Wednesday

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী আইন ২০১৬ মন্ত্রী সভায় অনুমোদনের প্রতিবাদে ও বাতিলের দাবিতে আগামী ১০ আগষ্ট তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদসহ পাঁচ সংগঠন।

 

অন্য সংগঠনগুলো হল, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ।

 

বুধবার পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের আহ্বান করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, পার্বত্য ভূমি বিরোধ নিষ্পক্তি কমিশন আইন ২০১৬ মন্ত্রী সভায় অনুমোদনের প্রতিবাদে গেল মঙ্গলবার ঢাকায় পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পার্বত্য সম অধিকার আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামানের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য গণ পরিষদের মহাসচিব এ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলম খানসহ পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ পাঁচ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


সভায় পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন ২০১৬ মন্ত্রীসভা কর্তৃক চূড়ান্ত অনুমোদন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বক্তারা বলেন, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও সদস্য সচিব চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছাড়া বাকী সদস্যরা পাহাড়ীদেও মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

 

এতে করে বাঙালীদের কোন প্রতিনিধি না থাকাতে পার্বত্য চট্টগ্রামে শতকরা ৪৮ ভাগ বাঙালী ন্যায় বিচার নিশ্চিত হবে না। বাঙালীরা তাদের ভূমি অধিকার হারাবে। পার্বত্য বাঙালীরা এই আইন কখনোই মেনে নেবে না। রক্ত দিয়ে হলেও এই আইন প্রতিহত করার হুমকি দেন নেতৃবৃন্দ।


সভায় পার্বত্য ভূমি কমিশনের সংশোধনী আইন বাতিল ও ভূমি কমিশনের গঠিত কমিটিতে বাঙালী প্রতিনিধি নিয়োগের দাবিতে আগামী ১০ আগস্ট রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষনা করা হয়। এছাড়া একই দাবিতে কাল(বৃহস্পতিবার) ঢাকায় প্রেস ক্লাবে মানবন্ধন, আগামী ৮ আগষ্ট তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিলের ঘোষনা করা হয়।


উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন(সংশোধন) আইন ২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেয়। ভেটিং শেষে মন্ত্রী সভায় চুড়ান্ত অনুমোদনের পর আইনটি সংসদে যাবে। তবে সংসদ যেহেতু দুই মাস পরে বসবে তাই জরুরী বিবেচনায় অধ্যাদেশ আকারে জারি করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ