• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2016   Friday

হিল উইমেন্সফেডারেশন নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং তদন্তের নামে প্রহসন ও কালক্ষেপনের প্রতিবাদে শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকি চাকমার স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়,হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত নগরীর চেরাগী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন’র কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা।

 

বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা, অপহৃতার বড় ভাই কলিন্দী কুমার চাকমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের নগর সাধারণ সম্পাদক আসমা আক্তার, নারী সংহতি নগর সভাপতি ইকরামুন্নেছা(চম্পা), গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক হাসান মারুফ (রুমী), জাতীয় মুক্তি কাউন্সিলের চট্টগ্রাম অঞ্চলের সংগঠক সামিউল আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন’র নগর সভাপতি লোকেন দে।

 

তাছাড়া সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, প্রতিরোধ সংস্কৃতিক স্কোয়ার্ড’র সভাপতি জ্ঞান কীর্তি চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল চাকমা, আদিবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি রনেল চাকমা। সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিনা চাকমা।


সমাবেশ শেষে চেরাগী পাহাড় মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নন্দনকানন হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।


সমাবেশে বক্তারা বলেন, তদন্তের নামে কালক্ষেপন না করে, অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী সর্বোচ্চ শাস্তি প্রদান করে অপহরণ পরবর্তী সঠিক ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য সরকারে কাছে জোর দাবি জানান। পাশাপাশি একই সাথে তনুসহ পাহাড় ও সমতলে সকল নারী ধর্ষণ ও ধর্ষণের পরবর্তী হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সমাবেশে বক্তারা আরো বলেন, শাসক শ্রেণী পাহাড়িদের ধ্বংসের জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলেছে। পাহাড়িদের ভূমি অধিকার স্বীকৃতি না দিয়ে উন্নয়নের নাম করে পর্যটন কেন্দ্র, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করে তাদের বসত-ভিটা কেড়ে নিচ্ছে। পাহাড়ের ন্যায় সমতলের সাধারণ জনগণও নিরাপদ নয় উল্লেখ করে বক্তারা বলেন, দেশের কোথাও না কোথাও নির্বিচারে মানুষ খুন হচ্ছে। সরকারের ব্যর্থতার কারণে এই সব খুনের সাথে সংশ্লিষ্ট অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।


সমাবেশে অপহৃত কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা আবেগ-আপ্লুত কন্ঠে বলেন, এই পর্যন্ত ২০ বছরে অনেক তদন্ত কমিটি হওয়ার পরও কোন তদন্ত কমিটি তার ছোট বোন কল্পনা চাকমার হদিসের ব্যাপারে সঠিক তথ্য জনসম্মুখে উপস্থাপন করতে পারেনি, যা রাষ্ট্রের জন্য লজ্জ্বাজনক। তিনি অবিলম্বে চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ