• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

ভূমি কমিশন বৈঠকের প্রতিবাদে ৪ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় হরতাল ডেকেছে পাঁচ বাঙ্গালী সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2016   Wednesday

আগামী ৪সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায়(রাঙামাটি,খাগড়াছড়ি,বান্দরবান) হরতাল ডেকেছে পার্বত্য চট্টগ্রাম ভিক্তিক বাঙালী সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদসহ ৫ সংগঠন। ৪ সেপ্টেম্বর পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। একই সাথে বৈঠকের স্থল  ঘেরাও  কর্মসূচির ঘোষনা করা হয়েছে। 

 

বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো পার্বত্য গণ পরষিদের মহাসচিব এডভোকটে মোহাম্মদ আলম খানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়।


প্রেস বার্তায় বলা হয়,পার্বত্য চট্টগ্রাম ভূমি বরিোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও তার সংশোধনী ২০১৬ বাস্তবায়নরে জন্য খুব  তড়িগড়ি করে আগামী ৪ ৪সেপ্টেম্বর বৈঠকের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের ৫ বাঙালী সংগঠন বুধবার ঢাকাস্থ  পার্বত্য গণপরিষদের অস্থায়ী র্কাযালয়ে এক জরুরী সভা  অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য নাগরকি পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া। এসময় অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন,পাবর্ত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলনের মো. মনিরুজ্জামান মনির,পার্বত্য গণ পরিষদের মহাসচিব এডভোকেট মোহাম্মদ আলম খান,  পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর ঢাকা মহানগর সভাপতি সাহাদাত ফরাজি সাকিব, পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এর ঢাকা মহানগর সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান,পার্বত্য নাগরিক পরিষদের যুগ্ন সম্পাদক এনামুল হক প্রমুখ ।

 

সভায় সরকারের ভূমি কমিশনের উক্ত বৈঠকের প্রতিবাদে আগামী ৪ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় সকাল- সন্ধ্যা হরতালের কর্মসূচির সিদ্ধান্ত সর্বসম্মতিতে গৃহীত হয় এবং বৈঠকের স্থল ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয় । 

 

প্রেস বার্তায় আরো বলা হয়, অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করে বলেছেন, পার্বত্যাঞ্চলের সমস্যা সমাধানে সরকার আন্তরিক নয় । তারা একচেটিয়া পাহাড়ীদের পক্ষে রায় দিয়ে আসছে ।

 

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে যেখানে বাঙ্গলীদের পক্ষ থেকে একজন প্রতিনিধিও রাখা হয়নি । এই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে সকল বাঙ্গালীদেরকে উচ্ছেদ করার জন্য সন্তু লারমাকে সকল ধরনের ক্ষমতা দেয়া হয়েছে । সংশোধিত এ ভূমি কমিশন আইন কার্যকর হলে পার্বত্যাঞ্চলে তুমুল সংঘাতের সম্ভাবনা দেখা দেবে বলে আশংকা ব্যক্ত করেন তারা।  

 

উল্লেখ্য, আগামী ৪সেপ্টেম্বর রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে নতুন সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি আইন ২০১৬-এর সংশোধনী আকারে গেজেট প্রকাশের পর এটাই হবে এ কমিশনের প্রথম বৈঠক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ