• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বরকলের ছোট হরিণার ভোট কেন্দ্রে পুনঃ নির্বাচনের দাবীতে
জনসংহতি সমিতির ডাকে রাঙামাটিতে শনিবার থেকে ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2016   Sunday

বরকলের ভূষনছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) ডাকে সোমবার থেকে টানা ৩৬ ঘন্টা রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধ শুরু হচ্ছে।


জনসংহতি সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক নিলোৎপল খীসা জানান, বরকলের ভূষনছড়া ইউনিয়নে ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনে দাবীতে রাঙামাটি জেলায় সোমবার থেকে টানা ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলবে।

 

অবরোধ চলাচালে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে রোগী বহনকারী এ্যাম্বুলেন্স ও যানবাহন, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর যানবাহন, অগ্নিনির্বাপক যানবাহন, জরুরী বিদ্যুৎ সরবরাহ গাড়ি, সাংবাদিকদের বহনকারী গাড়ি ও জনগুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে বলে তিনি জানান।


উল্লেখ্য, গেল বৃহস্পতিবার রাঙামাটিতে আয়োজিত গণ সমাবেশে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতৃবৃন্দ এ অবরোধ কর্মসূচির ঘোষনা দেন। জনসংহতি সমিতির অভিযোগ গেল ৪ জুন অনুষ্ঠিত যষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকলের ৪নং ভূষণছড়া ইউনিয়নের ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলিগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডার বাহিনী জোর পূর্বক ভোট কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান,প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় ও ভোটারদের মারধর করে আহত করা হয়।

 

আওয়ামীলীগের দীপংকর তালুদারের নেতৃত্বে অনুপবেশকারীদের প্রত্যক্ষ ভূমিকায় এবং আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় আওয়ামীলীগ প্রার্থীকে জয়ী করা হয়েছে জনসংহতি সমিতির অভিযোগ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ