• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

পার্বত্য চুক্তির ১৮তম বর্ষ পূর্তি উপলক্ষে শনিবার ঢাকায় সন্তু লারমার সংবাদ সন্মেলন

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2015   Friday

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানী ঢাকায় সংবাদ সন্মেলন ডেকেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি । 

 

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানান,শনিবার সকাল ১১টায় ঢাকার হোটেল সুন্দরবন হোটেলে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সন্মেলনে মূল বক্তব্যে উপস্থাপণ করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।

 

সংবাদ সন্মেলনে উপস্থিত থাকবেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য, কলামিষ্ট সৈয়দ আবুল মকছুদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং, আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেছবাহ কামাল প্রমুখ।

 

এদিকে একাধিক সূত্র জানায়,গত বছর ২৯ নভেম্বর ঢাকায় পার্বত্য চুক্তির ১৭ তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে সন্তু লারমা ৩০ এপ্রিলের মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা(রোডম্যাপ) কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১ মে থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষনা করেছিলেন।

 

অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে রাঙামাটি ও বান্দরবানে হাটবাজার ও দোকানপাট  এবং অফিস-আদালত বর্জন এবং তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হলেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার সাড়া মেলেনি।

 

এবার ১৮ তম পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে সংবাদ সন্মেলনে পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির চাইতে আরও কঠোর কর্মসুচি ঘোষনা দিতে পারেন সন্তু লারমা।

 

তবে অপর একটি সূত্র জানায়, শনিবার সংবাদ সন্মেলনে  কঠোর কর্মসূচি ঘোষনা না দিলেও আগামী  ২ ডিসেম্বর রাঙামাটিতে বিশাল গণ সমাবেশে এ ঘোষনা দিতে পারেন সন্তু লারমা।

 

উল্লেখ্য,১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামীলীগ সরকারের সাথে পার্বত্যবাসীর পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়।

 

পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর তৎকালীন শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য অস্ত্র জমাদানের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ