• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকে দুই দিনের সড়ক অবরোধ পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2018   Sunday

আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক(ইউপিডিএফ) এর দুদিন ব্যাপী খাগড়াছড়িতে দুদিন ব্যাপী সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হয়েছে।

 

ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে হত্যা, তাঁর মরদেহ দলীয় অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার ও রোববার  খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ কর্মসূচি ডাক দেয়।

 

ইউপিডিএফ।প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়িতে দুই দিনের অবরোধে জেলা সদর ও উপজেলাগুলোতে যানবাহন চলাচল বন্ধ ছিল। দূর পাল্লার কোন যানবাহনও চলাচল করেনি। অবরোধের শুরু থেকে শহরজুড়ে সেনা-পুলিশ-বিজিবি’র নজিরবিহীন টহল ছিল।প্রথম দিন পুলিশ খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রীজ এলাকায় পিকেটারদের উপর হামলা ও বাবার বুলেট নিক্ষেপ করে। এতে ৩-৪ জন পিকেটার আহত হয়। একই দিন খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান এলাকায় সেনাবাহিনী ফাঁকা গুলি বর্ষণ করে পিকেটারদের ধাওয়া করে। এরপর অবরোধ আরো একদিন বাড়িয়ে রোববার দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় দিনের অবরোধে এক নিরীহ পথচারীকে আটক ও আইন-শৃংখলা বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

প্রেস বার্তায় অবরোধ কর্মসূচি সফল করায় সকল যানবাহন মালিক সমিতি, চালক, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে বলা হয়,মিঠুন চাকমার দাহক্রিয়া ও শেষ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিতে আসা হাজার হাজার জনতাকে বাধা দেয়ার মাধ্যমেই তাঁকে হত্যার সাথে জড়িতদের স্পষ্ট হয়েছে।

 

প্রেস বার্তায় অবিলম্বে মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মিঠুন চাকমা হত্যার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ির স্বনির্ভরস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচী ঘোষনা করা হবে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ