• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে বিএনপি’র পুলিশের বেষ্টনীর কালো পতাকা মিছিল ও বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jan 2018   Friday

৫ জানুয়ারী গণ হত্যা দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে পুলিশের কড়া বেষ্টনীর মধ্যে দিয়ে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।


জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক লেঃকর্নেল(অবঃ) মনিষ দেওয়ান। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু নাসিরে সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক দেব জ্যোতি চাকমা, জেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, জেলা যুব দলের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।


এর আগে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে সমাবেশ করে।
সমাবেশে নেতৃবৃন্দ দেশে গণতন্ত্র রক্ষা করতে ও অগণতান্ত্রিক নির্বাচন প্রতিহত করতে নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ