• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম অন্যত্র সরিয়ে নিলে লাগাতার হরতালসহ অসহযোগ আন্দোলনের হুমকি বাঙ্গালি সংগঠনগুলো

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2015   Sunday

রাঙামাটিতে স্থাপিত মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কার্যক্রম অন্যত্র সরিয়ে নিলে লাগাতার হরতালসহ অসহযোগ আন্দোলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছে পাহাড়ের বাঙ্গালি সংগঠনগুলো।

 

রোববার রাঙামাটি সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুমকি প্রদান করেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন চৌধুরী আলমগীর, পার্বত্য সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আবছার আলী, পার্বত্য ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জল পাল, পার্বত্য সমঅধিকার ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম নাজিমসহ বাঙ্গালী নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, স্বাধীন বাংলাদেশের এক দশমাংশ এলাকার বাংলাদেশের হৃদপিন্ড পার্বত্য চট্টগ্রাম। অথচ আজও  পার্বত্য জনগণ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারেনি। ৭১ এর পরাজিত শক্তির লাগামহীন দাপটে পার্বত্য বাঙ্গালী যেন নিজ দেশে পরবাসী।

 

তারা আরও বলেন, এখানকার আঞ্চলিক রাজনৈতিক সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণ,খুন,চাঁদাবাজি, ধর্ষণ আতংকে পার্বত্য বাঙ্গালীরা প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

সরকারের উদারতার কারনে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ৯৭ এর ফলে পার্বত্যাঞ্চল এখন আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

 

সংবাদ সন্মেলনে বক্তারা পার্বত্য জনগণের শিক্ষার উন্নয়ন প্রসারে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষা কার্যক্রম শুরু করা,সেনা ক্যাম্প পুণঃ স্থাপনপূর্বক পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল করা,শান্তিতে উন্নয়নের নামে ইউএনডিপি ও বিদেশী এনজিও সংস্থার দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন,পার্বত্যাঞ্চলে সিএইচটি কমিশনের দেশ বিরোধী কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ ইত্যাদি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ