• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরুর দাবীতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2015   Sunday

রাঙামাটিতে মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত শুরুর দাবীতে রোববার জেলা  ছাত্রলীগ সংবাদ সন্মেলন করেছে। 

 

সংবাদ সন্মেলনেনেতৃবৃন্দ বলেন, নাগরিক সমাজের ব্যানারে গৌতম দেওয়ানসহ পার্বত্য এলাকার কিছু শিক্ষিত মানুষ মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতা করে জ্ঞান পাপীদের তালিকায় নতুন করে তালিকাভূক্ত হয়েছেন। শিক্ষার বিরুদ্ধে তাদের এ অবস্থান এখানকার সাধারন মানুষ মেনে নিতে পারছেন না।

 

জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহ এমরান রোকন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো সাইফুল আলম সাইদুল, জেলা ছাত্রলীগ নেতা মোঃ ইয়াছিন, সদর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন, শহর ছাত্রলীগের সভাপতি অপূর্ব বড়–য়া, কলেজ ছাত্রলীগের সভাপতি সজল দাশ, সাধারন সম্পাদক মোঃ আব্দুল জব্বার সুজন প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে ছাত্রলীগনেতারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করার পর এ অঞ্চলের পাহাড়ী-বাঙ্গালীসহ আপামর জনসাধারন বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালে ও এখানকার আঞ্চলিক রাজনৈতিক দল ও কিছু জ্ঞান পাপী অব্যাহতভাবে মেডিকেল কলেজের বিরোধীতা শুরু করেছে।

 

 ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, এক সময় গৌতম দেওয়ানদের প্রতি এ অঞ্চলের মানুষের আস্থা থাকলে ও মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বিরোধীতার কারনে তাদের মূখোশ জনসাধারনের মাঝে উন্মোচিত হয়ে গেছে। তারা যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে এতে মনে হচ্ছে এ অঞ্চলের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক তা তারা চায় না।

 

 ছাত্রলীগ নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারন করে বলেন, পার্বত্য চট্টগ্রামের ছাত্রসমাজের প্রাণের দাবী মেডিকেল কলেজ ও প্রযুক্তি  বিশ্ব বিদ্যালয় নিয়ে কোন রকম ষড়যন্ত্র করা হলে রাঙামাটিাবসীকে নিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে কঠোর কর্মসূচী দেয়া হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ