• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে জেলা ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সভায়
কাপ্তাই হ্রদকে ইকো ট্যুারিজমে রূপান্তর করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে-উপমন্ত্রী জ্যাকব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2017   Saturday

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, কাপ্তাই হ্রদকে ইকো ট্যুারিজমে রূপান্তর করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হবে।

 

তিনি আরো বলেন,  রাঙামাটির এই কাপ্তাই হ্রদকে সারা জাতির ও বিশ্বের কাছে উপস্থাপন করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে গড়ে তোলা সেই জন্য পরিবেশ ও বন মন্ত্রনালয়ের মাধ্যমে প্রজেক্ট করে কাপ্তাই হ্রদের  রাঙামাটি সদর থেকে সুভলং পর্যন্ত একটি মাষ্টার প্লান তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

 

শনিবার রাঙামাটি  সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে জেলা  ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সভার উদ্ধোধকের বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলন।

 

রাঙামাটি পৌর আওয়ালীগের সভাপতি হাজী মোঃ সোলাইমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের  কার্যকরী কমিটির সদস্য দীপংকর তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি  চিংকিউ রোয়াজা,এ্যাডভোকেট পরিতোষ কুমার দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন,সন্তোষ কুমার চাকমা, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা সাংগঠনিক  বিভিন্ন কার্যক্রম  নিয়ে আলোচনা করেন।

 

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, পাহাড় ধসে রাঙামাটি জেলায় ক্ষতিগ্রস্তদের ব্যাপারে প্রধানমন্ত্রী সব সময় খোঁজ খবর রাখছেন। ক্ষতিগ্রস্থদের টেকসই স্থায়ী পুনর্বাসনে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিক। পার্বত্যঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রী নানা মুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ